ঢাকা | খ্রিস্টাব্দ

বিচার প্রার্থীর সময় ও খরচ কমাতে চান প্রধান বিচারপতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 231327 জন

  • নিউজটি দেখেছেনঃ 231327 জন
বিচার প্রার্থীর সময় ও খরচ কমাতে চান প্রধান বিচারপতি ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বরিশাল জেলা লিগ্যাল এইড বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রি কেস মামলায় ১ কোটি ৬৮ লাখ ৩৪০ টাকা এবং পোস্ট কেইস মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা আদায় করে দিয়েছেন বিচার প্রার্থীদের। যা আশাব্যঞ্জক। বিচার প্রার্থীর সময় ও খরচ দুটিই যাতে কমে সেভাবে সাজাতে হবে বিচার বিভাগকে।


সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এরা একে অন্যের পরিপূরক, প্রতিপক্ষ নয়। আইন পেশায় সফল হওয়ার জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই। এই পেশায় সফল হতে প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, সততা, ধৈর্য ও পরিশ্রম। একজন আইনজীবীর পড়াশোনার কোনো শেষ নেই। আইনের সবশেষ সংশোধন সম্পর্কে নিজেকে আপডেট রাখার কোনো বিকল্প নেই।


এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সঙ্গে বিচারকরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে চলছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদলসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন