ঢাকা | খ্রিস্টাব্দ

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে কমিটি গঠন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 216633 জন
  • নিউজটি দেখেছেনঃ 216633 জন
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে কমিটি গঠন ছবি : সংগৃহীত। ডেস্ক রিপোর্ট । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে সরকার একটি তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে, যার আহ্বায়ক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো যাবে এবং কমিটি নিয়মিত সভা করবে। জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।


সম্প্রতি একটি সংবাদপত্রে জেলা প্রশাসক নিয়োগের জন্য আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে, যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু তথ্যও প্রকাশিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :