ঢাকা | খ্রিস্টাব্দ

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে যা জানাল আইএসপিআর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 295646 জন

  • নিউজটি দেখেছেনঃ 295646 জন
বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে যা জানাল আইএসপিআর ছবি : সংগৃহীত

দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছিল বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো।  শনিবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।


এতে বলা হয়েছে, সে সময় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর নিকট তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্যসংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে।

 

এতে আরো বলা হয়, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যদের ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পাশাপাশি কিছুসংখ্যক সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই সব স্থানে নিরাপত্তা প্রদান করা হয়।


এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছুসংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে।


উল্লেখ্য, বর্তমানে সেনানিবাসের অভ্যন্তরে বিদেশি মিশনসমূহের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অবস্থান করছেন না।


এ ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার অনুরোধ করেছে আইএসপিআর।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ