ঢাকা | খ্রিস্টাব্দ

রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 243466 জন

  • নিউজটি দেখেছেনঃ 243466 জন
রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে একজন থাকবেন বলেও জানান তিনি।


শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবে তারা সহায়তা পেয়েছেন কি পাননি, সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। এ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা হবে।


তিনি বলেন, আমি চাই ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে এ তদন্ত কমিটিতে একজন প্রতিনিধি থাকবেন। তিনি নিশ্চিত করবেন বাস্তব চিত্র উঠে আসছে কি না। তিনি বলেন, আমি নিজেও দেখেছি, প্রধানমন্ত্রীর তহবিল থেকে মাত্র ১৯ থেকে ২২ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছে। এ সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ