ঢাকা | খ্রিস্টাব্দ

এবার খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 238364 জন

  • নিউজটি দেখেছেনঃ 238364 জন
এবার খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র ছবি : সংগৃহীত

দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক।



প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এরই মধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) শুটিং।



জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তাঁর অনুমতিও নিয়েছি।



বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না।



শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন