ঢাকা | খ্রিস্টাব্দ

চাঁদপুরে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 381349 জন

  • নিউজটি দেখেছেনঃ 381349 জন
চাঁদপুরে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ছবি : সংগৃহীত

চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে নিষিদ্ধ ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫টি চিংড়ি পোনা নিধনকারী পুশ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শুক্রবার সকালে এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো, মাহবুব রশীদ। 


গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মেঘনা নদীর চর ভৈরবী এলাকার টুমাচরসহ বিভিন্ন চর ও খালে উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫ টি চিংড়ি পোনা নিধনকারী পুশ নেট জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল ও চাঁই উপজেলা নির্বাহী কর্মকর্তা  উম্মে সালমা নাজনীন তৃষা এর অনুমতিক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ ও রেনু পোনা রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের উপজেলা ক্ষেত্র সহকারী মো. ইজাজ মাহমুদ, প্রকল্পের কর্মচারী শাহজাহান মালসহ শ্রমিকরা সার্বিক সহযোগিতা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন