ঢাকা | খ্রিস্টাব্দ

প্রশিক্ষণ কক্ষেই মারা গেলেন শিক্ষিকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 371086 জন

  • নিউজটি দেখেছেনঃ 371086 জন
প্রশিক্ষণ কক্ষেই মারা গেলেন শিক্ষিকা ছবি : সংগৃহীত

মেহেরপুর জেলায় প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণরত এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) এ ঘটনা ঘটে।


মৃত শিক্ষিকার নাম মূর্শিদা খাতুন মৌসুমী (৪২)। তিনি উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম  মূর্শিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪-এর আওতায় তিন দিনব্যাপী শিক্ষকেদর প্রশিক্ষণ চলছে। আজ রবিবার ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন। পাঠ প্রদর্শন চলাকালে মূর্শিদা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


এ সময় অন্য সহকর্মীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান, হাসপাতালের আনার আগেই ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন