ঢাকা | খ্রিস্টাব্দ

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন তরুণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 308138 জন

  • নিউজটি দেখেছেনঃ 308138 জন
টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন তরুণ ছবি : সংগৃহীত

ফরিদপুরে টিকটকের ভিডিও করতে গিয়ে টেনের নিচে কাটা পড়ে লাবিব (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।  ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুণ্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখেলা মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 


প্রত্যক্ষদর্শী ও লাবিবের বন্ধুরা বলেছেন, টিকটকের জন্য ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন লাবিব।


ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, লাবিবসহ চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে বাখুণ্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক ভিডিও তৈরি করছিলেন। ওই সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। তিন বন্ধু দ্রুত রেললাইন থেকে সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।


নিহত লাবিবের বন্ধুদের বরাতে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ওই তরুণ টিকটকের ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে রাজবাড়ী রেলওয়ে পুলিশ।


রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন কাটা পড়ে ওই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন