News Link: https://test.dailylalsobujbd.com/news/qF
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার এক ডোবার পানিতে দুই শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান, রহিদ (৭) ও মারিয়া (৫) বিকেলে ঘরের বাইরে খেলতে যায়। সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মিলছিল না।
পাড়ার এক মৎস্য শিকারী মাছ ধরার জন্য ডোবায় জাল ফেলেছিল। সেই জালে উঠে আসে মাছের বদলে দুই নিখোঁজ ভাই-বোনের মরদেহ।
শিশুদের বাবা সৌদি প্রবাসী মো. আব্দুল্লাহ। প্রবাসীর তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ জন মাত্র দেড় বছর বয়সের।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. এরশাদ উল্লাহ জানান, প্রবাসী আবদুল্লাহর দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টার দিকে দুই ভাই-বোনের লাশ দাফন করা হয়েছে।